বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের ঘোলা পুকুরে বৃহস্পতিবার বামনগোলা ব্লকের ছয়টি অঞ্চলের পান চাষিদের সভা অনুষ্ঠিত হয়। প্রচন্ড ঠাণ্ডা ও কুয়াশার জন্য পানের পাতা নষ্ট হয়ে গেছে ও পাতা ঝড়ে পড়ছে জানিয়েছে চাষিরা। এদিন এই সভায় উপস্থিত ছিলেন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রেবারানী রায়, হব্বিবপুর বিধান সভার বিধায়ক খগেন মুর্মু সহ অন্যান্যরা।
বিধায়ক খগেন মুর্মু জানান, ব্লকের কম বেশী ছয়টি অঞ্চলে পান চাষ হয়। প্রায় এক হাজার চাষী এই চাষের সাথে যুক্ত। প্রায় ৫০০ বিঘা পান চাষে নিযুক্ত। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা। সরকারের কাছে সাহায্য চাইবেন। না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান পান চাষিরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UKlcXSbHmAM